এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অপারেশন শুরু হয়েছে। তাই এই মুহূর্তে তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল।