🔴 সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন না হওয়ার দায় প্রধানমন্ত্রীর—আখতার হোসেন
সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রীর—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব Akhtar Hossain।
রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীতে এনসিপির পেশাজীবী সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা প্রধানমন্ত্রীরই দায়িত্ব ছিল। পরিষদের অধিবেশন আহ্বান করার ক্ষমতাও প্রধানমন্ত্রীর হাতে রয়েছে।
তিনি আরও বলেন, ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের কথা থাকলেও তা হয়নি। তবে ৩০ দিন পার হয়ে গেলেই পরিষদ বিলুপ্ত হয়ে যাবে—এমন নয়, কারণ সংসদের মেয়াদ পাঁচ বছর।
এ সময় তিনি বিএনপি ও সরকারকে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

0 মন্তব্যসমূহ